এফএনএস বিনোদন: দীর্ঘ দুই বছর বিরতির পর আবারও পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পর্দায় ফিরে তিনি ভক্তদের সুসংবাদ দিয়েছিলেন। কিন্তু এরইমধ্যে জানা গেল দু:সংবাদ। নতুন সিনেমা ‘ডেডবডি’র শুটিং চলাকালীন সময়ে হঠাৎ পাহাড়ি একটি সাপ কামড়ে দেয় তাকে। ওমর সানী অভিনীত নতুন সিনেমা ‘ডেডবডি’র শুটিং চলছে বান্দরবানের পাহাড়ি এলাকায়। মোহাম্মদ ইকবালের নির্মানে এই ছবির কাজে সেখানেই অবস্থান করছিলেন এই নায়ক। হঠাৎ শুটিং চলাকালীন সময়ে পাহাড়ি একটি সাপ তার পায়ে কামড় দেয়। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এই অভিনেতাকে। চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়। জানা গেছে, সোমবার সকালে ঢাকার উদ্দেশে বান্দরবান ছেড়েছেন ওমর সানী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। ইকবাল বলেন, ‘আমরা শুটিং করছিলাম পাহাড়ি একটি এলাকায়। সেখানে কিছুটা জঙ্গলও ছিল। শুটিং চলাকালীন হঠাৎ সবুজ রঙের একটি সাপ সানীর পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই। গতকাল সোমবার সকালে সানী ঢাকায় ফিরে গেছে। বর্তমানে সে সুস্থ আছে।’ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা পরবর্তী সময়ের একটি ভিডিও শেয়ার করেছেন ইকবাল। যেখানে দেখা যায়, পায়ে কাপড় বেঁধে বসে আছেন ওমর সানী। দেখে মনে হচ্ছে, কিছুটা অসুস্থ বোধ করছেন এই অভিনেতা। উল্লেখ্য, ‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়া আরও অভিনয় করছেন শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান প্রমুখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
