নিজস্ব প্রতিনিধি : উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে নানা আয়োজনে। সাংস্কৃতিক সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ২৯ অক্টোবর রোববার বিকালে পাবনা জেলা সংসদ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের সহ-সভাপতি বিপ্লব ভট্টাচার্য। আলোচনা করেন কোষাধ্যক্ষ সজিব সরকার, সদস্য রাবেয়া বুশরী সুমি, সাধারণ সম্পাদক দিকাকর চক্রবর্ত্তী প্রমুখ। সংগীত সম্পাদক রাকিবুল ইসলাম জীবনের নেতৃত্বে গণসংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা সংসদের শিল্পী তানজিম পূণম প্রজ্ঞা, রোকেয়া খাতুন, রাবেয়া বুশরী সুমি, দোলন, ফারহানা, মীর কাদিম ও স্মরণ। তবলায় সহযোগিতা করেন হাবলু অধিকারী। কবিতা আবৃত্তি করে সেঁজুতী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিবাকর চক্রবর্তী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
