স্টাফ রিপোর্টার : দেশে ক্রমবর্ধমান উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করতে সম্প্রতি কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় এ রোগের ওষুধ অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এটি দ্রুত বাস্তবায়ন করা হলে দেশব্যাপী উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগ ও মৃত্যু কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিক ও উপজেলা হেলথ কমপ্লেক্সে ওষুধের সরবরাহ নিয়মিত রাখতে এ খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। গতকাল রাজশাহী মহানগরীর একটি হোটেলে “হাইপারটেনশন কন্ট্রোল ইন বাংলাদেশ” শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্মশালাটি আয়োজন করে। কর্মশালায় রাজশাহী বিভাগের ২২ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ রয়েছে। বিশ^ স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই রোগে আক্রান্ত অর্ধেক রোগীই জানেনা যে তাদের উচ্চ রক্তচাপ আছে। উচ্চ রক্তচাপের এই উদ্বেগজনক প্রকোপ মোকাবেলায় কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করতে পারলে স্বল্প ব্যয়ে অসংখ্য জীবন বাঁচানোসহ হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা অনেকটাই সম্ভব হবে। কর্মশালায় আলোচক ছিলেন রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আনোয়ারুল কবীর, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রামের ম্যানেজার ডা. শামীম জুবায়ের ও ডিভিশনাল প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, প্রজ্ঞার টিম লিডার হাসান শাহরিয়ার, কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
