মাসুদ রানা : আটঘরিয়ার লক্ষীপুর ইউনিয়নের বাঐকোলা গ্রামের গাব বিলে অভিযান চালিয়ে প্রায় ২০টি চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮০হাজার টাকা। অভিযান পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামসহ পুলিশ সদস্যগণ। রোববার দুপুরে গাব বিল এলাকায় এসব জাল পোড়ানো হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখন ডিমওয়ালা মাছ ডিম ছাড়ছে আর সেই ডিমওয়ালা মাছ ও পোনা যদি ধরা হয় তাহলে দেশিয় প্রজাতির মাছ কমে যাবে। দেশিয় প্রজাতির মাছ রক্ষার জন্যই আমাদের এই অভিযান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম জানান, দেশিয় প্রজাতির মাছ রক্ষার জন্য সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসকল বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও জানান, মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ডিমওয়ালা মা মাছ ও রেণু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারে, তার জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
