স্টাফ রিপোর্টার : ৩ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটঘরিয়া বাজারস্থ অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নাজমুলের স্ত্রী খাদিজা খাতুন (২১), শুভ হোসেনের স্ত্রী আদরী খাতুন (৩৫), একই জেলার কুমারখালী উপজেলার সিদ্দিক হোসেনের স্ত্রী মমতাজ খাতুন (৪৫)। ব্যাংকের ম্যানেজার জানায়, ঐদিন দুপুরের দিকে উপজেলার রতিপুর গ্রামের রুমা খাতুন ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে ফেরার সময় সিঁড়ির উপরে ঐ তিন মহিলা তার টাকা ছিনতাই করে যাওয়ার সময় তিনি চিৎকার করলে পাশের জনগন ছিনতাইকারীদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন ছিনতাইকারী খবর পেয়ে তাদের আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
