স্টাফ রিপোর্টার :“ আপনার নাগালেই পরিছন্ন হাত ” এই প্রতিপাদ্যে র্যালী আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ওসাকা এনজিও এর সহযোগীতায় র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তথ্যচিত্র উপাস্থাপন করা হয়। তথ্য চিত্র উপস্থাপন করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম। সভায় বক্তারা বলেন, হাত ধোয়া কার্যক্রম সাধারণ মনে হলেও এর গুরুত্ব অনেক বেশী। শারীরিক সুস্থতায় বিষেশ গুরুত্ববহ। এবারে জনসচেতনতা গড়ে তুলতে হবে। পাবনায় ১১শ ৪১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০১৭টি বিদ্যালয়ে বিশুদ্ধ পানি এবং ৫৪১ বিদ্যালয়ে নির্মান করা হয়েছে ওয়াশ ব্লক। প্রায় ৬৪ শতাংশ বিদ্যালয়ে নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য সম্মত শিক্ষার পরিবেশ। অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ডএম হাসিবুল বেনজির, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ওসাকার ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, জনস্বাস্থ্যর সহকারী প্রকৌশলী নুর জাহান খাতুন প্রমূখ। উপস্থাপনায় ছিলেন সহকারী কমিশনার লুৎফর নাহার শারমিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
