স্টাফ রিপোর্টার : শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পিকনিকে (নৌকা ভ্রমণ) গিয়ে লাশ হয়ে ফিরলো মাহিন (১৪) নামের এক শিক্ষার্থী। মাহিন চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র এবং নিমাইচড়া ইউনিয়নের গৌড়নগর গ্রামের মহরম আলীর ছেলে। জানা গেছে, শনিবার (১৪ অক্টোবর) সকালে চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক নাটোর জেলার সিংড়া উপজেলার তিশিখালী এলাকায় অবস্থিত ঘাসি দেওয়ানের মাজারে নৌকাযোগে পিকনিক করতে যান। পিকনিক শেষে সেখান থেকে গুমানী নদী হয়ে ফিরছিলেন তারা। সন্ধ্যার পর তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুর খেয়াঘাট এলাকা অতিক্রমকালে মাঝি বিহীন (রশির সাহায্যে লোক পারাপারের খেয়া নৌকা) খেয়া নৌকার রশি পিকনিকের নৌকার ছইয়ের উপর দিয়ে পার করে দেওয়ার সময় সেই রশিতে বেঁধে নৌকার ছইয়ের উপর থেকে নদীতে পরে নিখোঁজ হয় মাহিন। ভেসে যায় নদীর স্রোতে। রাতভর খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পরপরই তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
রোববার (১৫ অক্টোবর) সকালে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে স্কুলছাত্র মাহিনের লাশ উদ্ধার করা হয়। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় স্কুলছাত্র মাহিন নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের ১২ ঘন্টা পর কাছিকাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, বিষয়টি দুঃখজনক। আমি ঘটনার পরপরই জানতে পারি স্কুলছাত্র নিখোঁজের খবরটি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
