স্টাফ রিপোর্টার : “ সাদা ছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি ” এই প্রতিপাদ্যে র্যালী আলোচনা সভাসহ নানা আয়োজনে বিশ^ সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজ কার্যালয়ের আয়োজনে র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তথ্যচিত্র উপাস্থাপন করা হয়। এ সময় হুইল চেয়ার ও স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধিরা আমাদের সমাজে বোঝা নয়, সম্পদ। স্মার্ট বাংলাদেশ গড়তে এদের প্রয়োজনীয়তা রয়েছে। অভিভাবকদের সচেতন হতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ এর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির, সমাজ সেবা কার্যালয়ের ডিডি রাশেদুল কবীর, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, কনসালটেন্ট আসমাহুল হুসনা, ওসাকার ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, ছানাউর রহমান, সাহেব আলী, সাইফুর রহমান প্রমূখ। উপস্থাপনায় ছিলেন সহকারী কমিশনার লুৎফর নাহার শারমিন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
