মাসুদ রানা : সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিডার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবি সমাজকল্যাণ সংস্থার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার ইসমত জেরিন। বিশেষ অতিথি বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমূখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। উপজেলা সমাজ সেবা অফিসার ইসমত জেরিন জানান, ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২৭ জন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং তিনটি সেচ্ছাসেবি সংস্থাকে ২১ হাজার হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
