স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার রাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের এমপি আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলিসহ নেতৃবৃন্দ। জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু ,যুগ্ন সম্পাদক কামরুল হাসান মিন্টু, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ^াস, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ খান রতন,উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন সাখো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
