নিজস্ব প্রতিনিধি : পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকালে মসজিদুল আত-তাক্বওয়া’তে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ইংরেজি বিভাগের জ্যৈষ্ঠ প্রভাষক আব্দুল্লাহ আরিফ এর পরিচালনায় অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. হোসাইন আহমাদ। বিশেষ অতিথি ছিলেন দারুল আমান ট্রাস্ট এর সদস্য মাওলানা আব্দুর রউফ, দারুল আমান ট্রাস্টের কোষাধ্যক্ষ ও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আবু হানিফ, গভর্নিং বডি সদস্য আশরাফুল আলম হেলাল, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। রাসুল (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনায় প্রধান অতিথি প্রফেসর ড. হুসাইন আহমেদ বলেন, ‘চারিদিকে যেভাবে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে এতে করে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই। কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই মুসলমানদের আজ এই দুরাবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাদ্রাসা গভর্নিং বডি সদস্য আশরাফুল আলম হেলাল, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর। মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মাসুম বিল্লাহ সিরাজুম মনির ইয়াসির আরাফ। সপ্তাহব্যাপী সিরাতুন্নবী উদযাপন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আজান, কোরআন তেলোয়াত হামদ, নাতে রাসুল, রচনা, বাংলা, ইংরেজি, আরবীতে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয। প্রতিযোগিতায় সর্বমোট ১৭২ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী শেষে বিশে^র শান্তি ও মুসলমানদের কল্যাণে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক ও মাসজিদুল আত – তাকওয়ার খতিব মাওলানা আব্দুস শাকুর।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
