মাসুদ রানা : আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন বলেছেন, দেশকে যারা পিছিয়ে দিতে চায়, দেশের মানুষ কখনো তাদের সেই সুযোগ দেবে না। আওয়ামী লীগ শুধুই উন্নয়নের রাজনীতি করে না, শান্তির রাজনীতি করে। শেখ হাসিনা উন্নয়ন ও আদর্শের প্রতীক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ^রদী) আসনের দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দ্যেশ্য তিনি আরও বলেন, বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধী অপশক্তি ক্ষমতাই এসে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন ছিনিমিনি খেলতে না পারে তার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গতকাল শুক্রবার বিকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে একদন্ত ভুমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ বৈঠকে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তানভীর ইসলাম, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউনুস বাহাদুর এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার সাহা, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খাঁ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাফউদ্দৌলা, শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, একদন্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম মানিক, সাবেক সভাপতি কামরুল সরকার, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ খাইরুল হাসান নাসিম প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
