পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকদের জন্য ‘আউটকাম বেজড এডুকেশন কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ের ওপর এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম। উদ্বোধনী কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং উপ-উপাচার্য অধ্যাপক এস এম মোস্তফা কামাল খান বলেন, শিক্ষার্থীদের চাহিদা মতো শিক্ষা প্রদান এবং সময়ের সাথে সামঞ্জস্য রেখে কারিকুলাম তৈরি করতে হবে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে ভূগোল ও পরিবেশ বিভাগের সকল শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
