স্টাফ রিপোর্টার : জেলার এক সময়ের বিশিষ্ট হোসিয়ারী ব্যবসায়ী আলহাজ¦ শামসুর রহমান গতকাল দুপুর ১২ টা ৫ মিনিটে দিলালপুরস্থ পি কে সাহা রোডের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……..রাজেউন)। আব্দুল হামিদ সড়কে (দৈনিক ইছামতি কার্যালয়ের সামনে) এক সময়ে জনতা হোসিয়ারী নামে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। এ প্রতিষ্ঠান থেকে নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে রফতানী করা হতো হোসিয়ারীর গেঞ্জি থানসহ নানা উপকরণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে ৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শাহজাহান, মিলু, তপো ও হিরার পিতা। দীর্ঘদিন তিনি শহরের টাউন হল পাড়া বনমালীর পাশে তার নিজের থাকা আরেকটি বাড়িতে বসবাস করতেন। সে বাড়িটি ভাড়া দিয়ে পরবর্তিতে চলে আসেন পি কে সাহা রোডের নিজ বাড়িতে। আলহাজ¦ শামসুর রহমান অত্যন্ত সদালাপী মিষ্টভাষী ও পরহেজগার মানুষ ছিলেন। তিনি গম ব্যবসায়ী রহমত ও চাউল ব্যবসায়ী রতনের বড় দুলাভাই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টাউন হল পাড়া ও পি কে সাহা রোডের বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এই হোসিয়ারী ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হোসিয়ারী ব্যবসার সাথে জড়িত মালিক ও শ্রমিকদের মাঝে। গতকাল বাদ মাগরিব দিলালপুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
