এফএনএস স্পোর্টস: আজ বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপ। এর আগে ধাক্কা খেল ভারতীয় দল। ফিটনেস জনিত কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না লোকেশ রাহুলকে। ভারতীয় ব্যাটার সুস্থ হলেও এখনো খেলার মতো জায়গায় নেই বলে জানালেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাহুল দ্রাবিড় বলেন, ‘রাহুল খেলতে পারবেন কি না সেটা অনেকেই জানতে চেয়েছেন। তাই আগেই বলে দিই, রাহুল আপাতত এশিয়া কাপ খেলতে যাচ্ছে না। প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না সে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে দেখা হবে সে সুস্থ কি না। সেই অনুযায়ী দলে নেওয়া হবে তাকে।’ এশিয়া কাপের দল ঘোষণার সময়ই বলা হয়েছিল যে, রাহুল সুস্থ হলে তবেই এশিয়া কাপ খেলতে যাবেন। ভারতীয় দলের কোচ গতকাল মঙ্গলবার জানিয়ে দিলেন যে, রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন, কিন্তু এখনই ম্যাচ খেলার মতো জায়গায় নেই। দ্রাবিড়ের বক্তব্যের পরেই টুইট করে বিসিসিআই জানায়, ‘রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে এশিয়া কাপে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
