স্টাফ রিপোর্টার : শহরের দিলালপুরের শ্যাম ঠাকুর রোডের বাসিন্দা (গোপালপুর শিশু শিক্ষা নিকেতনের সামনে) গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মরহুম আব্দুর রশিদের স্ত্রী মর্জিনা খাতুন বার্ধক্যজনিত অসুস্থতায় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……..রাজেউন)। তিনি প্রসিদ্ধ ফার্নিচার শো রুম অফবীটের স্বত্তাধিকারী মোহাম্মদ ও আহম্মেদের মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ২ ছেলে, ৬ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল বাদ যোহর দিলালপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
