সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ অবশেষে ভূমিহীন ও গৃহহীনের অভিশাপ মুক্ত হতে যাচ্ছে পাবনার সুজানগর উপজেলা। ৯আগস্ট বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলার ন্যায় সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ৫৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ধীন আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় সর্বশেষ ওই ৫৩টি পরিবারসহ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে এ উপজেলায় মোট ২৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ২শতাংশ নিষ্কণ্টক জমি ও দুই কক্ষ বিশিষ্ট একটি করে সেমিপাকা ঘর প্রদান করা হয়। এর মধ্যে আহম্মপুর ইউনিয়নে ১০০টি, সাতবাড়ীয়া ইউনিয়নে ৫৮টি, ভায়না ইউনিয়নে ৪৫টি, মানিকহাট ইউনিয়নে ৩২টি ও সাগরকান্দী ইউনিয়নের ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ওই ভূমি ও ঘর প্রদান করা হয়। সেই সঙ্গে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম আরো জানান, ২শতাংশ নিষ্কণ্টক জমির উপর নির্মিত দুই কক্ষ বিশিষ্ট ওই ঘরে বসবাসের সুবিধা ছাড়াও রয়েছে রান্না এবং বাথরুমের সুবিধা। সেই সঙ্গে আরো রয়েছে নিরাপদ ও সুপিয় পানি পানের ব্যবস্থা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মারুফ দস্তেগীর, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
