স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সঙ্গীত এবং নৃত্য প্রশিক্ষক নাসিমা আশরাফ গতকাল রাত আটটার দিকে পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। হঠাৎ করে বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি, তখনই ষ্ট্রোকে আক্রান্ত হন। সাথে সাথে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি শহরের গোপালপুর মহল্লার বাসিন্দা মরহুম আহমদ আলীর ছোটো মেয়ে এবং আফা ইনষ্টিটিউটের সাধারন সম্পাদক নাট্য অভিনেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ হোসেন রবির স্ত্রী। সাংবাদিক এস এম আলমের বোন নাসিমা দীর্ঘবছর সঙ্গীতের সাথে জড়িত ছিলেন। ছোটোবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার ভক্তির কারনে তালিম নেন জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ললিত কলা কেন্দ্র ইফাতে। তার সুরের মুর্চ্ছনা মুগ্ধ করতো শ্রোতাদের। সঙ্গীত প্রেমীদের কাছে নাসিমা ছিলো এক প্রিয় নাম। পরবর্তিতে সেই ইফাতেই সঙ্গীত প্রশিক্ষক ছিলেন তিনি। অসংখ্য শিক্ষার্থী ছিলো তার। পরে স্বামী আশরাফ রবিকে সাথে নিয়ে শ^শুর শ^াশুরির নামে নিজে গড়ে তুলেছিলেন আফা ইনষ্টিটিউট। তিনি ছিলেন সেই প্রতিষ্ঠানটির পরিচালক। সেখানেও তার বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী ছিলো। নিজের টিমের সমবেত সঙ্গীত পরিবেশনায় লিড করতেন নিজেই। সঙ্গীত পরিচালনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। সঙ্গীত ও নৃত্য বিষয়ে প্রশিক্ষক হিসেবে শহরজুড়ে সুনাম কুড়িয়েছিলেন নাসিমা আশরাফ। সাংস্কৃতিক অঙ্গনে নানা পুরস্কারে ভুষিত হয়েছেন তিনি। জেলা শিল্পকলা একাডেমী থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। অত্যন্ত সদালাপী নাসিমার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে, সাংবাদিকদের মাঝে ও তার পরিচিতজনদের মাঝে। কান্নায় ভেঙে পড়েন তার ছাত্র ছাত্রীরা। এক নজর দেখতে আরিফপুরস্থ তার বাড়িতে ছুটে যান অসংখ্য স্বজন ও ভক্তেরা। আজ সকাল নয়টায় আরিফপুর সদর গোরস্থান মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে সকলকে শরিক হতে পারিবারিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
