স্টাফ রিপোর্টার : মাদক মামলায় সদর উপজেলার গয়েশপুরের দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর নিকারীপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং একই গ্রামের আব্দুল আলিমের ছেলে শরিফুল ইসলাম (২৪)। আসামীদের উপস্থিতিতে রায় ঘোষনা শেষে তাদেরকে জেল কারাগারে পাঠানো হয়। এজাহার সূত্রে জানা যায়, গয়েশপুরের নিকারীপাড়ার সাদ্দাম হোসেনের বাড়িতে মাদক ব্যবসার কার্যক্রম চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২০ জানুয়ারিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে আনোয়ার হোসেন এবং জিয়াউর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ৬শ’ পিস এবং জিয়াউর রহমানের কাছ থেকে ৪শ’ পিস মোট ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করা হলো।আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইয়ুব খান খোকন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতীয়মান হয়েছে।’ তবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইয়ুব খান খোকন। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
