এফএনএস বিদেশ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার রুশ পরিকল্পনায় জড়িত থাকার দায়ে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এ তথ্য জানায়। নারী গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলেনস্কি বলেন,‘দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের’ বিষয়ে তাকে তথ্য দিয়েছে এসবিইউ। গোয়েন্দারা জানান, জেলেনস্কি বন্যা দুর্গত মাইকোলাইভ সফরে যাওয়ার আগে এ সফরের সময়সূচি পাওয়ার চেষ্টা করছিলেন ওই নারী। ওই নারীর ওপর তারা নজর রাখছিলেন। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা আরও বলেন, ওই নারীর বাড়ি মাইকোলাইভের ওচাকিভ শহরে। সেখানকার সামরিক ঘাঁটির একটি দোকানে কাজ করতেন তিনি। সামরিক স্থাপনার ছবি তুলে এবং পরিচিতদের কাছ থেকে তিনি তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন। জেলেনস্কির সফরের সময় তার ওপর হামলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা নেন গোয়েন্দারা। রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করতে তাদেরকে তথ্য দেওয়ার জন্য প্রায়ই ইউক্রেনের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ তোলে কিয়েভ। তবে রাশিয়া এই গ্রেপ্তারের বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত জুন ও জুলাইয়ে মাইকোলাইভ সফর করেছিলেন জেলেনস্কি। কাখোভকা বাঁধ ভেঙে সেখানে বন্যার ক্ষয়ক্ষতি দেখা এবং পরে রাশিয়ার প্রচণ্ড গোলা হামলার পর পরিস্থিতি দেখতে ওই সফরে যান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
