স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে “জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে চাটমোহরে। গতকাল সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন, থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজর অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন মিয়া, বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, ছাইকোলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি প্রমূখ।
সভায় বিভিন্ন বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্কুল কলেজর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
