নিজস্ব প্রতিনিধি : পাবনা মেডিক্যাল কলেজের নতুন ইন্টার্ন চিকিৎসকদের বরন করেছে পাবনা জেনারেল হাসপাতাল। এ উপলক্ষে গতকাল দুপুরে স্কয়ার ফার্মার পৃষ্ঠপোষকতায় হাসপাতাল অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো: ওবায়দুল্লাহ ইবনে আলী। হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, পাবনা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. শাফিকুল হাসান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জাহিদ হাসান। স্কয়ার ফার্মার নতুন এন্ট্রি অলসারেন ট্যবলেট ভনিজেনের সৌজণ্যে এ অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান মেডিক্যাল কলেজের নাক কান গলা বিভাগের প্রধান প্রফেসর ডা. আহমেদ তাউস। পরে তাদের ফুল, আইডি কার্ড ও এপ্রোন দিয়ে বরন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
