নিজস্ব প্রতিনিধি : লীড ব্যাংক হিসেবে ঢাকা লিমিটেডের উদ্যোগে এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সহযোগিতায় পাবনার গাছপাড়াস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়। ঢাকা ব্যাংকসহ পাবনা জেলার ৪১টি তফশীলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক উপ-ব্যবস্থাপক ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ঢাকা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো এ এম এম মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপ-প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম। ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় পরিপালন কমিটির সদস্য মাহবুবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএফআইইউ হতে আমন্ত্রিত রিসোর্স পারসন ছিলেন অতিরিক্ত পরিচালক মো. মাসুদ রানা, যুগ্মপরিচালক মো. আজমল হোসেন ও যুগ্ম পরিচালক গাজী মনির হোসেন। আরো উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাব পাবনার সভাপতি ও সহকারী মহা-ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, ঢাকা ব্যাংকের উত্তরাঞ্চলের প্রধান আবুল হাসনাত, এএমএল ও সিএফটি ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডন্ট শাহিনুল ইসলাম, ব্যাংকের পাবনা শাখার ব্যবস্থাপক ও এভিপি সোহেব আহমেদ। বিএফআইইউ ও ঢাকা ব্যাংক থেকে আগত রিসোর্স পারসনগন বিভিন্ন সেশনে গুরুত্বপূর্ণ মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে প্রতিরোধ বিষয়ক আইনকানুন, প্রতিরোধ কার্যক্রম, পদ্ধতি ও পদক্ষেপ, ঋণভিত্তিক ও বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং এবং বিভিন্ন উদীয়মান ঝুকি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। উপস্থিত সিনিয়র ব্যাংকারদের যথাযথ জ্ঞান আহরণ, নিয়ম-পদ্ধতির চর্চা ও ব্যাংকিং শুদ্ধাচার এর প্রতি দৃঢ় অঙ্গীকার বজায় রেখে দেশে একটি সুস্থ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার জোর তাগিদ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে কুইজ টেস্টের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের শিক্ষণীয় বিষয়সমুহের মূল্যায়ন করা হয় এবং তাদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
