এফএনএস বিদেশ: ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা ভূমধ্যসাগর উপকূলীয় অভিন্ন সীমান্তের কাছের দাবানল নিয়ন্ত্রণে সফল হয়েছে। তবে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্মকর্তারা বলছেন, দমকলকর্মীরা গত শনিবার অপর একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। স্প্যানিশ সীমান্তের কাছের পর্যটক প্রিয় পার্বত্য বনাঞ্চল পোর্টবোর আশেপাশের কয়েকটি গ্রাম থেকে রাতে ১৩০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। স্প্যানিশ বন রক্ষকরা বলছেন, পোর্টবোর আশপাশে শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে ৫৭৩ হেক্টর এলাকা পুড়ে গেছে। পোর্টবোর সঙ্গে ফ্রান্সের আন্তঃসীমান্ত রেল পরিষেবা রয়েছে। ক্যাটালোনিয়ার আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। লোকজনকে সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে বাসিন্দাদের এখনো ঘরে অবস্থান করার পরামর্শ এবং অপ্রয়োজনীয় ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি রয়েছে। এদিকে ভূমধ্যসাগর উপকূলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্ক্ষৃপক্ষ বলেছে, নতুন করে জ¦লা আগুন নিয়ন্ত্রণে ১৫০ দমকলকর্মী কাজ করে যাচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
