ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য পাবনা জেলা আসনার ও ভিডিপির উদ্যোগে নানা কর্মসুচি পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার র্যালি, লিফলেট বিতরন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাসহ সাধারন জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধমূলক লিফলেট বিতরন করা হয়। পরে জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ, পিভিএমএস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সার্কেল অ্যাডজুটেন্ট আসিফ ইকবাল, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রশিক্ষক লুৎফর রহমান প্রমুখ। এ কর্মসুচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আনসার কমান্ডার, দলপতি-দলনেত্রীসহ আনসার ভিডিপি সদস্যরা অংশ নেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
