স্টাফ রিপোর্টার : বৃহত্তর পাবনা থেকে প্রথম প্রকাশিত দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক এবং পাবনা প্রেসক্লাবের সদস্য মরহুম শফিউর রহমান খানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে পাবনা প্রেসক্লাব। তার ২২ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে গতকাল সন্ধ্যায় ক্লাবের ভিআইপি মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সিনিয়র সহ সভাপতি মির্জা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ। বক্তব্য দেন ড. নরেশ মধু, আলহাজ¦ রাজিউর রহমান রুমী, সরোয়ার মোর্শেদ উল্লাস, ছিফাত রহমান সনম, আবু হাসনা মোহাম্মদ আইয়ুব, মরহুমের ছোটো ভাই ডা. জাহিদ হোসেন খান, মরহুমের ছেলে ও দৈনিক ইছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান বিপ্লব প্রমূখ। সভা পরিচালনা করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
