গত ২৯ জুলাই ২০২৩ইং রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে শিমলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতা এবং যমুনা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোটারিয়ান পিপি মোঃ মোনজেদ আলী পিএইচএফ এর তত্ত্বাবধান ও বাস্তবায়নে দুলাই সমতা এনজিও’র কার্যালয়ে মনরোম পরিবেশে ৮জন বিশেষজ্ঞ ডাক্তার যথাক্রমে ডাঃ আব্দুল্লাহ আল মামুন (মেডিসিন), ডাঃ মঞ্জুরা রহমান (গাইনী), ডাঃ ফজলে রাব্বি (চক্ষু), ডাঃ মোঃ শরিফুল ইসলাম (অর্থো), ডাঃ মোঃ কামরুজ্জামান নয়ন (নাক-কান-গলা), রোটারিয়ান ডাঃ নিখিল কুমার সাহা (মানসিক), ডাঃ আজমেরী সায়মা (শিশু), ডাঃ আফরোজা জাহান (গাইনী) এর স্বাস্থ্যসেবার মাধ্যমে ফ্রী প্রায় ১০০০ জন রুগীর ব্লাড গ্রুপ, ব্লাড সুগার পরীক্ষা, বিনামূল্যে ওষুধ সরবরাহের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম শেষ হয়। স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ার রোটারিয়ান পিপি মোঃ মোনজেদ আলী পিএইচএফ, অনুষ্ঠান সঞ্চালন করেন রোটারিয়ান পিপি মোঃ আলতাফ হোসেন এমপিএইচএফ, স্বাস্থ্যসেবার উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যথাক্রমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনসুর আলম, প্রেস ক্লাবের সহ-সভাপতি জনাব শহিদুল ইসলাম শহিদ, ডাঃ মঞ্জুরা রহমান, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ জিল্লুর রহমান, রোটারিয়ান পিপি আবু মোঃ মোর্শেদ (এ্যাসিস্ট্যান্ট গভার্নর ডিস্ট্রিক্ট ৩২৮১) সবশেষে সভাপতি রোটারিয়ান পিপি মোঃ মোনজেদ আলী সমাপণী বক্তব্য প্রদান করেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী ঘোষনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র রোটারিয়ান পিপি নূরুন্নবী খান হুমু, চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি মোঃ আবুল হোসেন পিএইচএফ, পিপি মোঃ ওয়ালিউল ইসলাম পিএইচএফ, পিপি অচিন্ত কুমার ঘোষ পিএইচএফ, রোটারিয়ান পিয়ার হোসেন বান্না পিএইচএফ (ক্লাব সেক্রেটারি), রোটারিয়ান মোঃ আবু দাউদ (ক্লাব ট্রেজারার), রোটারিয়ান সিরাজুল ইসলাম, রোটারিয়ান নিতাই চন্দ্র কর্মকার ও রোটারএ্যাক্ট ক্লাব অব পাবনা নিউ সিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা, আপ্যায়ন এবং সার্বিক শৃংখলা রক্ষার কাজে নিরলস কাজ করেন যমুনা সমাজকল্যান সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
