বিশেষ প্রতিনিধি : স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন ২০২৩ এ বাংলাদেশ দলের মোট ১৬টি পদকপ্রাপ্ত জেলার কৃতি সন্তান ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করেছে পাবনা সদর উপজেলা পরিষদ। গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সহযোগীতায়, রিফাত স্মৃতি সংঘ ও রিফাত মানবিক বধির সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় শহরের বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসিবুল বেনজীর, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্য দেন রিফাত স্মৃতি সংঘের সভাপতি মুস্তাকিম মুহিব। অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস্ বার্লিন ২০২৩ বাংলাদেশ দলের ১২টি স্বর্ন ও ৪টি ব্রোঞ্জ মোট ১৬টি পদকপ্রাপ্ত পাবনার ১২জন কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
