গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ গত ৩০ জুলাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে যোগদান করেছেন। তিনি ২০০৯ সালে যোগদান করে, দীর্ঘ ১৪ বছরেরও অধিক সময় ধরে পাবিপ্রবিতে শিক্ষকতা করছেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনে ড. হারুন অত্যন্ত মেধাবী ছিলেন। ঢাকা শিক্ষা বোর্ড হতে কৃতিত্বের সাথে ১৯৯৯ সালে এসএসসি এবং ২০০১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়া, ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক হারুন তাঁর অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আছি, ‘সর্বদা বিশ^বিদ্যালয়ের স্বার্থে সততার সাথে কাজ করে যাচ্ছি। এখন বড় দায়িত্ব পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কাজে সুযোগ্য ডায়নামিক উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও অন্যান্য প্রশাসকগণের সাথে কাজ করে, বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহায়ক শক্তি হিসেবে থাকব।’ বর্তমানে তার শতাধিক আর্টিকেল আইএসআই ও স্কোপাস জার্নালে প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে তিনি পাবিপ্রবিতে শ্রেষ্ঠ গবেষক হিসেবে স্থান করে নিয়েছেন। অধ্যাপক ড. হারুন কর্মজীবনে শিক্ষকতা ছাড়াও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
