স্টাফ রিপোর্টার : সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা গ্রাম থেকে ইলিয়াস হোসেন (২৮) নামের এক তাঁত ব্যবসায়ী ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মারফতে খবর পেয়ে গতকাল সোমবার সকাল এগারোটার দিকে তা উদ্ধার করা হয়। নিহত ইলিয়াস সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তিনি পাবনা শহরে ব্যবসায়ী কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবার বিভিন্ন আত্মীয় স্বজন ও পাড়া মহল্লায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এরপর সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ের রাস্তার পাশে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পিতা আব্দুল মান্নান বলেন, দুপুরে দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এরপর সকালে দুইহাত পা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পাওয়া যায়। আমার ছেলের সাথে কারও কোনো বিরোধ থাকার কথা নয়। তারপরও অন্য কোনো কারণে আমার ছেলেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছেলে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুই হাত পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নিহতের ভাতিজা সোহাগের সাথে স্থানীয় এক ব্যক্তির গত ৯ জুলাই একটি ঝামেলা হয়। সেই থেকে এই ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারন আছে তা আমরা খতিয়ে দেখছি। বিষয়টি নিশ্চিত না হয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
