নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে গতকাল নারী সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার সামিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী। বিশেষ অতিথি ছিলেন, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন আবুল কাশেম। প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচির কথা তুলে ধরেন এবং এ সকল কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন সেবা ও সহযোগিতা গ্রহণের মাধ্যমে শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সকল মায়েদের প্রতি বিশেষ আহবান জানান। এছাড়া তিনি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে শিক্ষার্থীদের মূল কারিগর হিসেবে গড়ে তুলতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ রাখেন। পাশাপাশি তিনি উপস্থিত মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালন পালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। বিশেষ অতিথি সন্তানদের ধর্মীয়, সামাজিক ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে এ ব্যাপারে মায়েদের অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন। তিনি নারীর মর্যাদা, সম্মান এবং দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মায়েদের ভূমিকার কথা ধর্মীয় দৃষ্টিকোন থেকে তুলে ধরেন। পাশাপাশি তিনি কোন ধরণের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলকে আহবান জানান। বিশেষ করে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপপ্রচার বিষয়ে সকলকে বিশেষ করে যুবসম্প্রদায়কে সজাগ থাকতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়ার অনুরোধ করেন। সভাপতি তাঁর বক্তব্যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ গৃহীত সকল সেবা গ্রহণের মধ্যদিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে সামিল হওয়ার জন্য সকলকে আহবান জানান। বিশেষ করে তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে এখন থেকেই প্রস্তত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। পাশাপাশি সরকার গৃহীত সকল উন্নয়ন কর্মকান্ডে জনগণের সার্বিক অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব তুলে ধরে সকলকে উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানান। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে ডেঙ্গু প্রতিরোধে সকলকে বিশেষভাবে সচেতন হওয়ার জন্য, বিশেষ করে মশার বংশ বৃদ্ধি রোধ করাসহ জ¦র হলে কোন ধরণের অবহেলা না করার জন্য সকলকে অনুরোধ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পাবনা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান প্রশিক্ষক রাবেয়া সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আব্দুল আউয়াল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
