বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস পাবনা শহর এলাকার মধ্য শালগাড়িয়া শাখার কমিটি গঠন কল্পে ও একই সাথে জমঈয়তের অঙ্গ সংগঠন সুব্বানে আহলে হাদীস ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শাখার সাবেক সভাপতি মোঃ আবজাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন জমঈয়তে আহলে হাদীসের শহর এলাকার সভাপতি ও জেলা জমঈয়তের উপদেষ্টা আলহাজ্ব মোঃ সাজ্জাদ প্রামানিক বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন শহর জ্ঞমঈয়তের শাখার সেক্রেটারী শাইখ মাওঃ ছানাউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন শহর এলাকার সিনিয়র সহ সভাপতি ও অত্র মসজিদের ইমাম মাওঃ মকবুল হোসেন,শহর জমঈয়তের শাখার সহ সভাপতি মেঃ শাহ আলম মুরাদ ও জেলা সুব্বানে আহলে হাদীসের সভাপতি মাওঃ আতিকুর হোসেন। উপবিস্ট ছিলেন শহর এলাকার ক্যাশিয়ার আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান. শহর এলাকার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওছেকুরজ্জামান,শিশু বিষয়ক সম্পাদক সুলতান হোসেন প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও দরসে হাদীস পাঠ করা হয়। প্রধান অতিথি সাজ্জাদ প্রামানিক বাচ্চুর আহবানে প্রস্তাবিত নাম সভাপতি পদে মোঃ আবজাল হোসেন ও মিজানুর রহমান হিরোনকে সেক্রেটারী হিসাবে নাম আশায় উপস্থিত মুসল্লীদের ও নেতৃবৃন্দ মতামত নিয়ে তিন বছর মেয়াদী কমিটি অনুমোদন দেন সেই সাথে আগামী সাত দিনের মধ্যে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি চূড়ান্ত অনুমোদন দেওয়ার ঘোষনা দেন।
জেলা সুব্বানের সভাপতি অনুরুপ শাখার সভাপতি পদে মোঃ মিরাজুল ইসলাম ও সেক্রেটারী মোঃ সুমন হোসেনসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি সকলের সর্ব সম্মতি ক্রমে অনুমোদন দেন। উপস্থিত ছিলেন শতাধিক মুসুল্লী। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
