এফএনএস স্পোর্টস: আর্সেনালে নাম লেখাতে যাচ্ছেন ডেকলান রাইস। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ১০ কোটি পাউন্ডের বিনিময়ে এই মিডফিল্ডারকে দলে টানার চুক্তিতে সম্মত হয়েছে লন্ডনের ক্লাবটি। দা গার্ডিয়ানের খবর, চলতি সপ্তাহে আর্সেনালের যোগ দেওয়ার জন্য মেডিকেল সারতে অনুমতি দেওয়া হয়েছে ২৪ বছর বয়সী রাইসকে। চুক্তির মেয়াদের ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ কোটি পাউন্ড ও সঙ্গে বোনাস-সহ আরও ৫০ লাখ পাউন্ডের আর্সেনালের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে ওয়েস্ট হ্যাম। তিন কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। চেলসি থেকে ওয়েস্ট হ্যামের একাডেমিতে যোগ দেওয়ার পর ২০১৬-১৭ মৌসুমে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় রাইসের। এরপর থেকে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪৫ ম্যাচ খেলেছেন তিনি। ১৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। সবশেষ মৌসুমে ওয়েস্ট হ্যামের উয়েফা কনফারেন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাইস। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচ খেলেছেন তিনি। ছিলেন কাতার বিশ্বকাপের দলে। ২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় আর্সেনাল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
