স্টাফ রিপোর্টার : স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের ভুমিকা শীর্ষক কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য পাবনা অফিসের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিকল্প নাই। নিরাপদ খাদ্য উৎপাদন, বিপনন ও ব্যবহারে নিশ্চিত করণে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। নিরাপদ খাদ্য ব্যবহারে জনসচেতনতা বাড়তে হবে। সভায় আরো রজানানো হয়, খাদ্য উৎপাদনে কীট নাশকের যথাযথ ব্যবহার করতে হবে। অনিরাপদ খাদ্য নির্নয়ে যথাযথ ব্যবস্থা করতে হবে। সবজি ১৫ মিনিট লবণ জলে ভিজিয়ে রেখে নিরাপদ পানি দিয়ে পরিস্কার করে রান্না করতে হবে। সভায় মুলপ্রবন্ধ উপাস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিলুজ্জামান। জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি হাসিবুল বেনজির, চেম্বার অব কমার্স সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, ভোক্তা অধিকার সংরক্ষণের এডি হাসান মাহমুদ রনি, হোটেল এন্ড রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চেম্বারের পরিচালক সাজ্জাদ প্রামানিক বাচ্চু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহ সভাপতি শহীদুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মজিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
