আটঘরিয়া প্রতিনিধি : ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীয় মাঠ দিবস ও হাড়ব্রেস্ট মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আটঘরিয়া পৌরসভার কুষ্টিয়াপাড়ার কৃষক রেজাউল ইসলামের ধান ক্ষেতে আয়োজিত মাট দিবসে এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ। প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. মো: জামাল উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার জাহিদুল হক। উক্ত মাঠ দিবস সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুস সালাম। বক্তব্য দেন কৃষিজীবি আব্দুল মান্নান। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
