ভাঙ্গুড়া প্রতিনিধি : কস্টিক সোডা, সয়াবিন তেল ও লবণ মিশিয়ে দুধ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন দুগ্ধ ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ (৪০)। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের অভিযানে এমন অপকর্ম ধরা পড়ায় হাফিজকে গুনতে হয়েছে জরিমানা। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান হাফিজকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। হাফিজ ভাঙ্গুড়া উপজেলার কলকতি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে প্রাণ কোম্পানির মেন্দা চিলিং সেন্টারে দুধ বিক্রি করছেন। এদিকে দু’মাস আগে প্রাণ কোম্পানিতে কস্টিক সোডা ও সয়াবিন তেল মিশ্রিত দুধ সরবরাহের সময় উপজেলা প্রশাসন ভবানীপুর গ্রামে প্রাণ কোম্পানির ম্যানেজার মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, প্রথমে ব্লেন্ডার মেশিনে কস্টিক সোডা, সয়াবিন তেল ও লবণ মিশিয়ে এক ধরনের আঠালো পদার্থ তৈরি করা হয়। পরে সেটা অর্ধেক দুধ ও অর্ধেক পানির সঙ্গে মিশিয়ে ঘনত্ব বাড়ানো হয়। প্রতিদিন সকালে ও বিকালে কোম্পানিতে দুধ সরবরাহের কয়েক ঘন্টা আগে হাফিজ নিজের বাড়িতে বসে এভাবে ভেজাল দুধ তৈরি করেন। বুধবার হাফিজ এমন ক্ষতিকর পদার্থ মেশানো দুধ প্রাণ কোম্পানিতে বিক্রি করতে এসেছিলেন। এ সময় এলাকাবাসীর অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযানে হাফিজের এসব অবৈধ কর্মকাণ্ড ধরা পড়ে। পরে মোবাইল কোর্টে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে উপজেলা প্রশাসন। অভিযোগের বিষয়ে দুগ্ধ ম্যানেজার হাফিজ বলেন, দুধ দীর্ঘ সময় ভালো রাখতে এসব উপাদান ব্যবহার করতে হয়। খামারিদের বাড়ির পাশেই দুগ্ধ চিলিং সেন্টার, তাহলে কেন এসব উপাদান ব্যবহার করতে হয় জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ব্যবসায়ীদেরকে জরিমানা করে কঠোরভাবে সতর্ক করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
