স্টাফ রিপোর্টার : চায়না জাল বহনের দায়ে সাঁথিয়ায় করোতোয়া কুরিয়ার সার্ভিস কে সিলগালা এবং পুড়িয়ে ফেলা হয়েছে ঐ কুরিয়ারে বহন করা ৩০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যঅজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মনিরুজ্জামান অভিযান চালিয়ে উপজেলার করমজা ইউনিয়নের সিএন্ডবি এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে ১২৬ বস্তা জাল জব্দ করেন এবং সেটা পুড়িয়ে ধবংস করে দেন। এ ঘটনায় সোমবার (১৯জুন) করতোয়া কুরিয়ার সার্ভিসকে সিলগালা এবং উপজেলার ধুলাউড়ি রুপসি গ্রামের সিএনজি চালক মোজাম খাঁর ছেলে মোস্তফা, আজমত আলীর ছেলে এনামুল,বলরাম কুমার চৌধুরির ছেলে রনজিত কুমারকে এবং করিমন চালক আয়নাল হকের ছেলে শাহিনসহ প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮জুন) রাত ১টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা মৎস্য দপ্তর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম এবং বেড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। অভিযানে ১২৬ বস্তা (৬২৫টি) চায়না দুয়ারী জালসহ ৩টি সিএনজি ও ১টি করিমন জব্দ করা হয়। সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.মনিরুজ্জামান জানান, জব্দকৃত চায়না দুয়ারী জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অবৈধ চায়না দুয়ারী জাল পরিবহন করে বিভিন্ন জায়গায় সরবরাহ করার অপরাধে করতোয়া কুরিয়ার সার্ভিসকে সিলগালা করা হয়েছে। মৎস্য আইন বাস্তবায়ন ও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
