স্টাফ রিপোর্টার : চাটমোহরে কোরবানীর ঈদকে সামনে রেখে পশুর হাট জমে উঠলেও দাম চড়ার কারণে বিক্রি কম। চাটমোহর উপজেলার বৃহত্তর পশু হাট অমৃতকুন্ডা (রেলবাজার)। এছাড়া শরৎগঞ্জ, ছাইকোলা, পৌর সদরের নতুন বাজার পশুর হাটে কম-বেশি গরু-ছাগল উঠতে শুরু করেছে। কোরবানীর ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্থানে খামারীরা পশু প্রস্তুত করেছে। ঈদকে টার্গেট করে গরু ছাগল, ভেড়া বিক্রির জন্য প্রস্তুত করে হাটে এবং খামারেও পশু দেখাচ্ছে ক্রেতাদের। দামে মিললে খামার থেকেও গরু ছাগল কিনছেন ক্রেতারা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সুত্রে জানায়, উপজেলায় ৬২ হাজার ৯০১টি পশু প্রস্তুত করেছেন খামারীরা। এবার কোরবানীতে মোট পশুর চাহিদা ৩২ হাজার ২২৩টি। ফলে উদ্বৃত্ত পশুর সংখ্যা ৩০ হাজার ৬৭৮টি। উপজেলার ৩ হাজার ৮৫৪ জন খামারী ৬২ হাজার ৯০১টি পশু প্রস্তুত করেছে। যার মধ্যে ষাঁড় গরু ১৭ হাজার ৩৬০টি, বলদ গরু ২ হাজার ৮৭৪টি, গাভী ৩৭৫টি, ছাগল ৩৫ হাজার ৬০০টি ও ভেড়া ৬ হাজার ১৯৮টি। চাটমোহরের সর্ববৃহৎ অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে গিয়ে দেখা যায়, হাটে ছোট-বড় দেশি কয়েক প্রজাতির গরু ও ছাগলের আমদানী হয়েছে। আমদানি বেশি হলেও চড়া দামের কারণে বিক্রি কম হচ্ছে। গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কোরবানির আগেই গরুর দাম চড়া হয়েছে বলে জানান বিক্রেতারা। হাটে গরু কিনতে আসা ছোটশালিখা গ্রামের মো. জিন্নাহ ও সোহেল রানা বলেন, খামারে গরু দেখেছি। হাটেও দেখতে এসেছি। পছন্দ হলে ও দামে মিললে কিনবো।
মথুরাপুর গ্রামের খামারী আব্দুর রহমান জানান, কোরবানী ঈদের জন্য গরু প্রস্তুত করা হয়েছে। ৫টি গরু নিয়ে এসেছি। কিন্তু কাক্ষিত ক্রেতা পাওয়া যাচ্ছেনা। অনেকেই দেখছে, দাম শুনছেন। গরু ক্রেতা হরিপুর গ্রামের আমিনুল ইসলাম জানান, ৫ মণ আইডিয়া করে একটি গরু কেনা হয়েছে। কোরবানি জন্য ৭ জন মিলে। দাম পড়েছে ১ লাখ ৩৫ হাজার। দাম চড়া বলে তিনি মন্তব্য করেন। অমৃতকুন্ডা হাটের ইজারাদার মহরম হোসেন মল্লিক বলেন, সবেমাত্র হাট জমতে শুরু করেছে। আশাকরি বেচাকেনা হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে ব্যাপারীরা এসেছে। দুপুর পর থেকে বেচাকেনা শুরু হয়। সামনে রোববার আরেকটি হাট আছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নুরে আলম সিদ্দিকী জানান, এ উপজেলায় চাহিদা অতিরিক্ত কোরবানীর পশু তৈরি করা হয়েছে। চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশুর সংখ্যা ৩০ হাজার ৬৭৮টি। কোরবানীর পশু বিভিন্ন হাটে বেচাকেনা শুরু হয়েছে। এখান থেকে ঢাকাতেও পশু নিয়ে যাওয়া হবে। অনলাইনেও খামারীরা গরু বিক্রি করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
