আটঘরিয়া প্রতিনিধি : আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভুমি কমিশন করতে হবে। জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নিখিল বাগদীকে সভাপতি ও অরুন চন্দ্রকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সহ সভাপতি অজিত কুমার বানিয়াস। পরিষদের জেলা কমিটির সভাপতি আশিক চন্দ্র বানিয়াস এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্ডি কুমার বাগদি, নাটোর জেলা শাখার উপদেষ্টা অনুপ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, যুগ্ম সম্পাদক শ্যামলাল তেলী, লালপু উপজেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা জোতির্ময় ভদ্র, সাধারণ সম্পাদক কাজল সরদার। উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি সন্তোষ, সাংগঠনিক সম্পাদক লতারানি বানিয়াস, যুগ্ম সম্পাদক মনোষাসিং, দপ্তর সম্পাদক নিবারন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
