স্টাফ রিপোর্টার : সদরের দোগাছী কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে এলাকায় চলছে নানা জনশ্রুতি। সংখ্যাগরিষ্ট মানুষ জানেন না কোন পত্রিকাতে বা কোথায় এর সার্কুলার দেওয়া হয়েছে, এমন অভিযোগ তাদের। এমনকি এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও টাঙানো নেই বলে অভিযোগ করছেন তারা। গত ১৫ জুন বেশ কয়েকজন বিষয়টি অভিযোগ আকারে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে জানিয়েছেন। সেখানে তারা উল্লেখ করেছেন যে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি এ নিয়োগ সংক্রান্ত বিষয়ে দোগাছী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির কয়েকজনের কাছে জানতে চাইলে তারাও বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে এ নিয়োগ সংক্রান্ত বিষয়ে খোদ এখানকার ম্যানেজিং কমিটির সদস্যদের অনেকেই অবহিত নন। অভিযোগকারীরা বলেন, এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগের বিষয়ে, নিয়োগের প্রক্রিয়া, যোগ্যতাসহ সকল বিষয়ে জানার অধিকার এলাকাবাসী রাখেন। কাউকে গোপনে নিয়োগ দেওয়া হলে তা আইনসিদ্ধ হবে না। এলাকাতেই অনেক শিক্ষিত মানুষ আছেন যারা চেষ্টা করতে পারেন সে পদের জন্য। কিন্তু সকলের কাছে বিষয়টি গোপন রেখে নিয়োগের প্রক্রিয়াটি যথাযথ হবে না বলে মনে করছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
