স্টাফ রিপোর্টার : সাঁথিয়ায় সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তিতে মাটি উত্তোলন করায় ২জনকে ১মাসের কারাদন্ড ও আরো ২জনকে অর্থ দন্ড দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। সাজাপ্রাপ্তরা হলো উপজেলার শালঘর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ভেকুর ড্রাইভার আলামিন(২৫) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মাটি উত্তোলনের হুকুমদাতা রফিকুল ইসলাম(২৯)। এছাড়ায় চরাচিথুণিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ট্রাকের ড্রাইভার বাবু(৩০)কে ১০ হাজার টাকা ও শালঘর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল(৩০)কে ২০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত শনিবার দিনগত গভীর রাতে উপজেলার শালঘর গ্রামে অবৈধভাবে অর্পিত সম্পত্তিতে ভেকু দিয়ে মাটি উত্তোলণের খবর পান উপজেলা প্রশাসন। এসময় উক্তস্থানে অভিযান চালিয়ে ভেকুর ড্রাইভার আল আমিন, রফিকুল ইসলাম, ট্রাকের ডাইভার বাবু ও রাসেলকে আটক করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এই সাজা ও অর্থদন্ড দেওয়া হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
