স্টাফ রিপোর্টার: সুজানগরে বালু বোঝাই ট্রাক্টরের বেপরোয়া চলাচল থামছেই না। আবারও বালু বোঝাই ট্রাক্টরের কারণে আবারও ঝরলো যুবকের প্রাণ। বেপরোয়া গতির বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মো. মাজেদুল (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে সদরের চরতারাপুর ও সুজানগর সীমান্ত মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মাজেদুল কুষ্টিয়া জেলার খোলসা থানার খোদ্দা সদুয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। আহত মিঠুন প্রামাণিক পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়নের চর বলরামপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা আত্মীয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাজেদুল ও মিঠুনের মোটরসাইকেল যোগে সুজানগর হয়ে কাজিরহাট দিয়ে ফেরিপার হয়ে ঢাকায় যাবার কথা ছিল। সকালে ঢাকা যাবার পথে তাদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে ডান পাশ দিয়ে আসা বেপরোয়া গতির একটি বালু বোঝায় ট্রাক্টরের তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হোন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মাজেদুলকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ গিয়ে মোটরসাইকেল উদ্ধার ও ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, পাবনা সদর ও সুজানগরের একটি রাজনৈতিক প্রভাবশালী চক্র অবাধে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করছেন। এসব বালু বোঝাই গাড়িগুলো বেশ বেপরোয়া ভাবে চলাচল করে। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
