স্টাফ রিপোর্টার : পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ইছামতি নদী খননের রূপরেখা উপস্থান করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পাওয়া পয়েন্টে এই রূপপরেখা উপস্থাপন করেন। গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এই রূপপরেখা উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, জেলায় ৬ লাখ পশু কোরবানীর জন্য প্রস্তুত রাখা হয়েছে যা জেলায় প্রয়োজনের তুলনায় দ্বিগুন। কোরবানীর ৭দিন পর ঢাকায় চামড়া যাবে। জেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে জেলায় ১ লক্ষ ৬৭ হাজার ভাতা ভোগীর মাঝে ২২০ কোটি টাকা দেয়া হয়। ফসলি জমিতে মাটি কাটা হচ্ছে এসব বন্ধ করতে, ওয়েব পোর্টাল আপডেট করতে হবে। উননয়ন কাজের তালিকা করতে হবে। শতভাগ বিদুতায়ন হয়েছে, নতুন সংযোগের জন্য আবেদন করলে ৭ থেকে ১৮ দিনের মধ্যে সংযোগ দেয়া হচ্ছে। চামড়া সংরক্ষণের জন্য ব্যবস্থা নেয়া হবে। চামড়ায় যথাযথভাবে লবণ প্রয়োগ করতে হবে। জাল টাকার ব্যাপারে সচেতন থাকতে হবে। রাস্তার উপর পশুর হাট বসানো যাবে না। শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঈদকে নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। অনাবাদী জমি আবাদ যোগ্য করার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত হয়। লোড শেডিং ১৫-২০ ভাগ হচ্ছে। জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল, কৃষি সম্প্রসারণের উপ পরিচালক জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি ডিএম হাসিবুল বেনজির, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুজ্জামান, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের প্রকৌশলী আব্দুস সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলীহেলালী, চেম্বার্স সভাপতি সাইফুল আলম, জেলা প্রাথমিক কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা খাদ্য কর্মকর্তা হাসান আল নাঈম, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার,পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
