স্টাফ রিপোর্টার : ৯৭৮ পিচ বুপ্রিরিনওরপিন ইঞ্জেকশনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে সিরাজগঞ্জে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম, এর নির্দেশনায় সোমবার দিবাতগ রাতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অভিযান চালায় সিরাজগঞ্জ সদর থানার রহমতগঞ্জ, কাঠেরপুল চৌরাস্তার ইসলামী ব্যাংকের সামনে। অপর পাশে পাকা রাস্তার উপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নেশাজাতীয় এই বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাদের আটক করে। ধৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানার মংলাপাড়ার আব্দুল করিমের স্ত্রী মোছা. পারুল (৫৩) ও খাসুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মোছা. আমেনা খাতুন (৫১) কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য কেনা বেঁচা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
