‘ঐতিহাসিক ৬ দফা দিবস’ উপলক্ষে সরকারি এডওয়ার্ড কলেজে দেয়ালিকা উন্মোচন ও আলোচনাসভা গতকাল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজের ্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আব্দুল আউয়াল। দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল সাড়ে এগারোটায় ঐতিহাসিক ৬ দফা দিবস সংশ্লিষ্ট দেয়ালিকা উন্মোচন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আব্দুল আউয়াল এবং পরবর্তীতে আলোচনসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন আঙ্গিকে তাদের মতামত উপস্থাপন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে কীভাবে ৬ দফা কর্মসূচি পরবর্তীতে স্বাধীনতার পথ সুগম করেছে সেই বিষয়ে বক্তারা বক্তব্য তুলে ধরেন। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তার বক্তব্যে সকলের প্রতি অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। জাতির পিতার মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে বাঙালি জাতি ৬ দফার উপর ভিত্তি করে যেভাবে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই আদর্শকে ধারণ করে সকলকে স্বীয় দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবা করার জন্য তিনি মত প্রদান করেন।
(প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
