স্টাফ রিপোর্টার : ১২৭ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানীরএকটি চৌকষ দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল সিরাজগঞ্জ রোড গোল চত্বরের সন্নিকটে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে উল্লেখিত পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ীকে। ধৃত নারী মাদক ব্যবসায়ী হলো লালমনিরহাট জেলার আদিতমারি থানার গোবরধন মহিষখোচা গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে মোছা. সুমেনা আক্তার সুমি (২২) কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদকদ্রব্য কেনা বেঁচা করে আসছিলো। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
