পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে গতকাল বুধবার বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান এই চারটি অনুষদের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুইটি ব্যাচে ‘টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যালাইনমেন্ট ফর ওবেই অ্যান্ড ওয়ে টু প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন’ শিরোনামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী কর্মশালায় অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। রিসোর্স পারসন ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং শাবিপ্রবি আইকিউএসি’র সাবেক পরিচালক ড. মো. আশরাফুল আলম। উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বলেন, প্রতিটি কাজ আমাদের নিয়মতান্ত্রিকভাবে সমাধান করতে হবে। আগে সমস্যা কোথায়, সেটা জানা এবং সে অনুযায়ী কাজ করতে হবে। সবার পক্ষে এক রকম কাজ করা সম্ভব না, কিন্তু সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে। আমাদের গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি কাজ গুচ্ছিয়ে ও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যেকোনো বড় কাজকে সংক্ষিপ্ত ও সুন্দরভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে। শিক্ষা ও গবেষণায় পাবিপ্রবিকে সামনে নিয়ে যেতে হবে। কর্মশালায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল-এর উদ্যোগে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এ কার্যক্রম সঞ্চালনা করেন আইকিউএসি’র প্রশাসনিক কর্মকর্তা সানজিদা শারমিন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
