স্টাফ রিপোর্টার : সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হয়েছে। এ ঘটনার সিএনজি চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ^রদীর দাশুড়িয়া ইউনিয়নের তেতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল আলমের ছেলে মাহবুব আলম (৪০) ও তার দেড় বছর বয়সী ছেলে আব্দুর রহমান। স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, মঙ্গলবার রাতে এক আত্মীয় বাড়ি থেকে মরহুমের নামাজে জানান ও দাফন সম্পন্ন করে স্কয়ারে কর্মরত রফিকুল তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে পাবনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঈশ^রদী উপজেলার দাশুড়িয়া তেতুলতলা তিনরাস্তার মোড়ে পৌঁছানো মাত্র বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই পিতা পুত্র নিহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ এসে নিহত দুইজনের লাশ উদ্ধার করে। সিএনজি চালকসহ আহত তিনজনকে উদ্ধার করে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাইওয়ে পুলিশের ওসি আরও জানান, পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় গতকাল বুধবার সকালে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
