জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    নোভা কাখোভকা বাঁধ ধ্বংসে লাভ হল কার?

    0
    By Dainik Ichhamoti on June 8, 2023 আন্তর্জাতিক

    এফএনএস বিদেশ : রাশিয়ার দখলে থাকা ইউক্রেইনের দক্ষিণাঞ্চলে একটি বিশাল বড় বাঁধ উড়িয়ে দেওয়ার ঘটনায় আশপাশের অনেক অঞ্চল ভয়াবহ বন্যার ঝুঁকিতে পড়েছে। এ কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ের পাশাপাশি এ ঘটনা প্রায় দেড় বছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধের গতিপ্রকৃতিতেও প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেইন বলছে, রাশিয়া তাদের দখলে থাকা বাঁধটি বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছে। তাদের অনেক মিত্রও একই কথা বলছে, যদিও সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, কে যে বাঁধটি উড়িয়ে দিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি তারা। রাশিয়া বলছে, ইউক্রেইনই পশ্চিমাদের সরবরাহ করা কামানের গোলা দিয়ে বাঁধটি ধ্বংস করেছে। পাল্টাপাল্টি এই দোষারোপের মধ্যে বাঁধ ধংসের ঘটনায় কার লাভ, তা খুঁজে দেখার চেষ্টা করেছে বিবিসি। কাখোভকা বাঁধের আগে নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনাতেও প্রায় একই দৃশ্য দেখা গিয়েছিল। কারা পাইপলাইনটি ধ্বংস করেছে, তা এখনও অজানা। কিন্তু ঘটনা সম্বন্ধে জানার পর তাৎক্ষণিকভাবে পশ্চিমারা রাশিয়াকেই দোষারোপ করা শুরু করেছিল। এখন সেরকমটা দেখা যাচ্ছে না। পশ্চিমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাই পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় ইউক্রেইনের হাত আছে বলে ইঙ্গিত দিচ্ছে। নর্ড স্ট্রিম পাইপলাইন কাণ্ডের মতো কাখোভকা বাঁধের ঘটনার পরও কিইভ ও পশ্চিমাদের দোষারোপের বিপরীতে মস্কোর প্রতিক্রিয়া ছিল প্রায় একই রকমের, “আমরা করিনি। কেন আমরা করবো, যেখানে এই ঘটনায় আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি?” নোভা কাখোভকা বাঁধের ক্ষেত্রেও রাশিয়া তাদের এরকম দুটি স্বার্থকে দেখাচ্ছে, যা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ধ্বংস হওয়ার কারণে ধেয়ে আসা পানি বেসামরিকদের পাশাপাশি রুশ সেনাদেরও খেরসন ও বিস্তৃত নিপ্রো নদীর তীর থেকে সরতে হচ্ছে। এটা অবশ্য খেরসনের বাসিন্দাদের সাময়িক স্বস্তিও দেবে, দৈনন্দিন যাদের রাশিয়ার কামান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যেতে হয়। দ্বিতীয়ত, এই বাঁধ ধ্বংসের ফলে রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়ায় পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত বাঁধের কাছে থাকা একটি খাল থেকে ওই শুষ্ক উপদ্বীপে পানি সরবরাহ করা হয়। ২০১৪ সালে দখল করার পর থেকে রাশিয়া ক্রাইমিয়াকে একটি দুর্গে পরিণত করেছে, ফলে সেখানে পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য তাদের থাকার কথা না। অবশ্য এই নোভা কাখোভকা বাঁধ ধ্বংসের ঘটনাকে আরও বিস্তৃত পরিসরে দেখার সুযোগ আছে, বিশেষ করে এর সঙ্গে গ্রীষ্মে ইউক্রেইনের পাল্টা আক্রমণের সম্ভাবনাকেও। এই পাল্টা আক্রমণ শুরুর খানিকটা ইঙ্গিত গত কয়েকদিন ধরে কিইভের বাহিনী দিয়েও যাচ্ছে। ইউক্রেইন যদি জাপোরিজিয়ার দক্ষিণে রুশ প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলার পথ বের করতে পারে এবং ওই এলাকাকে দুইভাগে ভাগ করে ফেলতে পারে, তাহলে তারা ক্রাইমিয়াকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে এবং কৌশলগত বড় ধরনের বিজয় অর্জন করবে। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সেনা অভিযানে নামা রাশিয়াও এতদিনে অনেক কিছু শিখেছে। তারা মানচিত্র দেখে ইউক্রেইনের আক্রমণের সম্ভাব্য স্থানগুলোতে দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যুহ গড়ে তুলেছে, যেন কিইভবাহিনী আজভ সাগরের দিকে কোনোমতেই অগ্রসর হতে না পারে। অবশ্য এর মানে এই নয় যে, ইউক্রেইন আসলে তাদের পাল্টা আক্রমণ জাপোরিজিয়াতেই শুরু করবে, এবং ক্রাইমিয়াই তাদের মূল লক্ষ্য ছিল। রাশিয়াকে দ্বিধায় রাখতে কিইভবাহিনীর হাই কমান্ড তাদের পরিকল্পনা আস্তিনেই লুকিয়ে রেখেছে। এখন সেই পরিকল্পনায় যদি জাপোরিজিয়া ও ক্রাইমিয়া থেকেও থাকে, নোভা কাখোভকা বাঁধ ধ্বংস তা জটিল করে দিল। নিপ্রো এমনিতেই বেশ বড় নদী; ইউক্রেইনের বাহিনীর পক্ষে রাশিয়ার কামানের গোলা, ক্ষেপণাস্ত্র আর ড্রোনের মধ্যে দক্ষিণ ইউক্রেইনে পৌঁছানো এবং সাঁজোয়া যানসমেত সেটি পেরিয়ে যাওয়া ভয়াবহ বিপজ্জনকই হওয়ার কথা। বাঁধ ভেঙে যাওয়া এবং খেরসনের উল্টো দিকে বিস্তীর্ণ এলাকা পানিতে ভেসে যাওয়ায় ইউক্রেইনের সাঁজোয়া গাড়িগুলোর পক্ষে এখন সেদিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই ‘নেই’ হয়ে গেল। ১৯৪১ সালে সোভিয়েত বাহিনী নাৎসিদের অগ্রযাত্রা রুখতে নিপ্রো নদীর ওপর থাকা একটি বাঁধ ভেঙে দিয়েছিল, ওই ঘটনায় সৃষ্ট বন্যায় হাজারেরও বেশি সোভিয়েত নাগরিক ভেসে গিয়েছিল বলে জনশ্রুতি আছে। মোদ্দা কথা হচ্ছে, যে-ই কাখোভকা বাঁধটি উড়িয়ে দিক না কেন, সে দক্ষিণ ইউক্রেইনকে কেন্দ্র করে থাকা দাবার বোর্ড ওলটপালট করে দিয়েছে। উভয় পক্ষকেই এখন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে নতুন কৌশল নিতে হবে। সঙ্গত কারণেই ইউক্রেইনের পাল্টা আক্রমণও পিছিয়ে যেতে পারে বলে অনেকের অনুমান।

     

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    রাহুল-প্রিয়াঙ্কাসহ ভারতের বিরোধী নেতাদের আটক

    জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

    তাইওয়ান ইস্যুতে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে চীন: ফিলিপাইনের প্রেসিডেন্ট

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    June 2023
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « May   Jul »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.