স্টাফ রিপোর্টার : বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। গতকাল বুধবার (৭ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তব্য দেন, খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক কুতুব উদ্দিন প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
